এসএসসি ২০২৫ খ্রি. এর ফলাফল

সাল : 2025 | তারিখ : 15 November, 2026

আলহামদুলিল্লাহ! এসএসসি পরীক্ষা-২০২৫-এ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে স্কুল অভ দা হলি কুরআন, বগুড়া। পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রমে এই অসাধারণ সাফল্য আমাদের দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বিত প্রয়াসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ অর্জনে সকল কৃতী শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

এসএসসি পরীক্ষার ফলাফল-২০২৫ |

স্কুল অভ দা হলি কুরআন, বগুড়া


আলহামদুলিল্লাহ! এসএসসি পরীক্ষা-২০২৫-এ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে স্কুল অভ দা হলি কুরআন, বগুড়া। আমাদের শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়ের এক উজ্জ্বল প্রতিফলন।

বিশেষ গৌরবের বিষয় হলো, আমাদের প্রতিষ্ঠানের পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রমের অধীনে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। দ্বীনি শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও যোগ্যতা বিকাশের যে প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, এই সাফল্য তারই অনন্য দৃষ্টান্ত।

এই গৌরবময় অর্জনে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সকল কৃতী শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের পরিচালনা কর্তৃপক্ষকে।

আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা ভবিষ্যতেও পবিত্র কুরআনের আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।


স্কুল অভ দা হলি কুরআন, বগুড়া

দ্বীনি শিক্ষা ও জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে