সাল : 2026 | তারিখ : 15 November, 2026
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ স্কুল অভ দা হলি কুরআন থেকে ট্যালেন্টপুলে ৪ জন এবং সাধারণ গ্রেডে ৪ জন সহ মোট ৮ জন শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্যে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
আলহামদুলিল্লাহ
# সাফল্যের সোপানে আরেক ধাপ এগিয়ে #
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ স্কুল অভ দা হলি কুরআন থেকে ট্যালেন্টপুলে ৪ জন এবং সাধারণ গ্রেডে ৪ জন সহ মোট ৮ জন শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্যে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
এই অর্জনের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা, স্কুলের পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, দিকনির্দেশনা ও সহযোগিতার ফলেই এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।
স্কুলের উত্তরোত্তর সাফল্য, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সকলের কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন স্কুলের এই ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখেন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করেন- সকলের নিকট এই দু'আ প্রার্থনা করছি।