৬০ হতে ৯৬তম হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী ও হিজাব প্রদান অনুষ্ঠান ২০২৪

সাল : 2024 | তারিখ : 15 November, 2026

“আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল কুরআনের হাফেজ হওয়া। আল্লাহর রহমতে এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় আমি তা অর্জন করতে পেরেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।”

আসসালামু আলাইকুম,

গত ৩১.০১.২০২৪ খ্রি. রবিবার স্কুল অভ দা হলি কুরআন এর ৬০তম হতে ৯৬তম মোট ৩৭জন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি ও হিজাব প্রদান অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল অভ দা হলি কুরআনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মাদ শরীফুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক) , জনাব মোঃ আনিছুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব), জনাব মোহাম্মাদ সরওয়ার জাহান, পরিচালক (পরিবহন ও প্রকাশনা)।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ মহোদয় জনাব মোঃ আল-আরাফাত হোসাইন।

সবশেষে অধ্যক্ষ মহোদয় জনাব মুহাম্মাদ মোস্তফা আল মাদানি দু’আ পরিচালনা করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।